আপনার প্রিয় গানের ট্র্যাক, আপনার গাওয়া ভোকাল এবং ভিডিও পাঠিয়ে দিন। সেরা ভোকালগুলো বেছে নিয়ে আমি প্রফেশনালি Mix করে আপনার সাথে কোলাব করব!
খুব সহজ কথায় কোলাবরেশনের নিয়মটি জেনে নিন।
আপনি একটি কভার গান গাইবেন। যে মিউজিক বা কারাওকে (Karaoke) ট্র্যাকের সাথে আপনি গাইছেন, সেই ট্র্যাকটি এবং আপনার গাওয়া ভোকালটি আমাকে পাঠাতে হবে। এর সাথে পাঠাতে হবে আপনার গাওয়ার ভিডিও এবং আপনার Instagram প্রোফাইলের একটি স্ক্রিনশট (যাতে আমি বুঝতে পারি ভোকালটি কার)।
একদম সহজে ধাপে ধাপে বুঝে নিন।
আপনার পছন্দের কারাওকে ট্র্যাকটি খুঁজুন।
ট্র্যাক শুনে শুধু নিজের গলা রেকর্ড করুন।
গান গাওয়ার সুন্দর একটি ভিডিও করুন।
ভোকাল, ট্র্যাক, ভিডিও ও স্ক্রিনশট এক করুন।
সব ফাইল সরাসরি Email করুন বা Drive লিঙ্ক Instagram-এ দিন।
যিনি কিছুই বোঝেন না, তিনিও এই নিয়ম মানলে অনায়াসে রেকর্ড করতে পারবেন।
স্টুডিও মাইক ব্যবহার করে রেকর্ডিংয়ের নিয়ম:
একেবারে সহজ উপায়ে ফোন দিয়ে রেকর্ডিং:
আপনার প্রয়োজনীয় ৪টি জিনিস সরাসরি আমাকে Email করুন।
সব ফাইল একসাথে অ্যাটাচ করে এখানে Email করুন:
ফাইল পাঠানোর আগে নিচের সব বক্সে টিক পড়ছে কি না নিশ্চিত করুন।
আপনার মনে থাকা সব প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে।
না, আপনাকে অবশ্যই আপনার গাওয়া ভোকালের পাশাপাশি মিউজিক ট্র্যাক বা কারাওকে ফাইলটি পাঠাতে হবে, নাহলে আমি মিক্স করতে পারব না।
হ্যাঁ, অডিও (ভোকাল ও ট্র্যাক) এবং ভিডিও সবকিছু একসাথে Email-এ অ্যাটাচ করে বা Google Drive লিঙ্কের মাধ্যমে পাঠাতে হবে।
প্রচুর মানুষ ইমেইল করেন। স্ক্রিনশট না থাকলে আমি বুঝতে পারব না ফাইলটি কে পাঠিয়েছেন এবং ইনস্টাগ্রামে আপনার সাথে যোগাযোগ করতে পারব না। তাই আপনাকে চেনার জন্য এটি বাধ্যতামূলক।
সবচেয়ে সোজা উপায় হলো- কানে হেডফোন লাগিয়ে মিউজিক ট্র্যাকটি শুনুন এবং ফোনের ডিফল্ট রেকর্ডার দিয়ে আপনার গলাটি রেকর্ড করুন। আরও বিস্তারিত জানতে রেকর্ডিং গাইড সেকশনে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করুন।
অডিও/ভিডিও ফাইল সরাসরি Instagram-এ পাঠালে কোয়ালিটি খারাপ হয়ে যায়। তাই ফাইলগুলো সরাসরি Email করুন। তবে আপনি চাইলে সব ফাইল Google Drive-এ আপলোড করে সেই লিঙ্কটি আমাকে Instagram-এ মেসেজ (DM) করতে পারেন।
একদম না! আপনি শুধু ন্যাচারাল গলায় গাইবেন। এডিটিং, AutoTune, Mix & Mastering সব আমি প্রফেশনালি করব।
সব ফাইল ড্রাইভের একটি ফোল্ডারে আপলোড করুন। তারপর ফোল্ডারের "Share" অপশনে গিয়ে "Restricted" থেকে পালটে "Anyone with the link" করুন। এরপর লিঙ্কটি কপি করে আমাকে Email করুন বা Instagram-এ DM করুন।
প্রচুর ফাইল আসে বলে সবগুলো চেক করতে ৩ থেকে ৭ দিন সময় লাগতে পারে। যদি আপনার পারফরম্যান্স সিলেক্ট হয়, আমি নিজেই আপনার সাথে যোগাযোগ করব।
অবশ্যই! সুর এবং তাল ঠিক থাকলে নতুন-পুরোনো যে কেউই সুযোগ পেতে পারেন। ভালো গাইলেই সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেশি।
না, এটি একটি সম্পূর্ণ ফ্রি কোলাবরেশন প্রজেক্ট। এর জন্য কাউকেই কোনো টাকা দিতে হয় না।
আরও কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।
ওপরের সব নিয়ম পড়ার পরও যদি কিছু জানার থাকে, নির্দ্বিধায় মেসেজ করুন। উত্তর পেতে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।